জেলার সদর উপজেলার ভবেরহাটে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নাছির বাহিনী প্রধান নাছির নিহত হয়েছে। মঙ্গলবার ভোররাতে একটি ইটভাটা এলাকায় এই ঘটনা ঘটে। নাছির সদর উপজেলার চন্দ্রগঞ্জ থানার দেওপাড়া গ্রামের তোফায়েল আহম্মদের ছেলে।
র্যাব ও পুলিশ জানায়, ভোররাতে সদর উপজেলার ভবেরহাট এলাকার একটি ইটভাটায় ডাকাতির জন্য নাছিরসহ তার বাহিনীর সদস্যরা প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে ঐ এলাকায় চালায় র্যাব। এসময় উপস্থিতি টের পেয়ে ডাকাতদল র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পরে র্যাবও পাল্টা গুলি চালায়। এসময় নাছির গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এতে র্যাবের চার সদস্য আহত হয়েছেন।
নাছিরের বিরুদ্ধে ১৫টি হত্যা, ডাকাতি, চাঁদাবাজি, অপহরণসহ প্রায় ৩০ মামলা রয়েছে।
র্যাবের কমার্ডিং অফিসার মেজর মো. শাকিব সিদ্দিকী জানান, ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, একটি এলজি, ১৫ রাউন্ড গুলি ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়েছে ।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হুমায়ুন কবির জানান, নাছিরের লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
