গোবিন্দগঞ্জ উপজেলা সদরের বকচরে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক ট্রাক চালক নিহত হয়েছেন। মঙ্গলবার সকালে রংপুর-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
নিহত জাহাঙ্গীর আলম দিনাজপুর জেলার কোতয়ালী থানার লৌওনা এলাকার আব্দুল মজিদ মিয়ার ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি এনামুল হক প্রধান বলেন, ঢাকা থেকে দিনাজপুরগামী একটি ট্রাকের সাথে পঞ্চগড় থেকে ঢাকাগামী অপর একটি পাথর বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তেলবাহী দিনাজপুরগামী ট্রাক চালক ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরো জানান, এ ঘটনায় অপর ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেলেও ট্রাক দুটি আটক করা হয়েছে।
