লক্ষ্মীপুরে ধর্ষণ মামলার সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

আপডেট : ০২ জুন ২০১৫, ১৭:৩৪
লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজলায় স্কুলছাত্রীকে অপহরণ ও ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি শামীম হোসেনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার বদরপুর এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে।
 
পুলিশ জানায়, ২০১২ সালের ২২ ফেব্রুয়ারি রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের বাড়ি থেকে স্কুল যাওয়ার পথে গ্রেফতার শামীম কয়েকজন বন্ধুকে নিয়ে ওই স্কুলছাত্রীকে অপহরণ করে। এরপর তারা তাকে ধর্ষণ করে সড়কের পাশে ফেলে যায়। পরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে রামগঞ্জ থানায় অপহরণ ও ধর্ষণের একটি মামলা করেন।  
 
সম্প্রতি ওই মামলায় আদালত শামীম হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দেন।
 
রামগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন জানান, মঙ্গলবার দুপুরে গ্রেফতারকৃতকে আদালতে পাঠানো হয়েছে। আদালত তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।