করতোয়া নদীতে স্কুলছাত্রের মৃত্যু

আপডেট : ০২ জুন ২০১৫, ১৭:৪৭
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নদীতে ডুবে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার করোতোয়া নদীতে এ ঘটনা ঘটে। উপজেলার উশ্রিফলগাঁতী গ্রামের মকরম আলীর ছেলে নিহত মিলন অষ্টম শ্রেণীর ছাত্র ছিল।
 
স্থানীয়রা জানান, দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে যায় মিলন। সাঁতার না জানায় নদীর পানিতে ডুবে যায় সে। পরে তার মরদেহ ভেসে উঠে।
 
উল্লাপাড়া থানার পরিদর্শক এএকএম শামসুদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।