ভোলাহাটে গ্রামবাসীর সঙ্গে সংঘর্ষে পুলিশসহ ১২ জন আহত

আপডেট : ০২ জুন ২০১৫, ১৮:৩৫
জেলার ভোলাহাট উপজেলার ঝাউবোনায় আসামি গ্রেফতারের সময় স্থানীয়দের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষে চার পুলিশ সদস্য আহত হয়েছেন। গতকাল সোমবার রাতে উপজেলার ঝাউবোনায় শ্লীলতাহানির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করতে গেলে এ ঘটনা ঘটে। 
 
ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিন আলী জানান, রবিবার রাতে ভোলাহাট মেডিক্যাল মোড় এলাকার বিজয় শীলের (৩৫) বিরুদ্ধে প্রতিবেশী এক নারীর শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ ওঠে। বিজয়কে পুলিশ গ্রেফতার করতে ঝাউবোনা গেলে স্থানীয়রা পুলিশের ওপর হামলা চালায় ও গাড়ি ভাঙচুর করে। হামলায় এসআই শিশির কুমার, কনস্টেবল মাহবুব, নাইমুদ্দীন ও ইফতেখার আহত হন। তাদেরকে ভোলাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথামিক চিকিৎসা দেওয়া হয়েছে।
 
তিনি আরো জানান, এ ঘটনায় ৩৭ জনের নাম উল্লেখসহ ৮৩ জনকে আসামি করে মামলার পর সোমবার মধ্য রাতে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।