কালীগঞ্জে বজ্রপাতে একজনের মৃত্যু

আপডেট : ০২ জুন ২০১৫, ১৮:৫৪
গাজীপুরের কালীগঞ্জ উপজেলায় বজ্রপাতে একজনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। মঙ্গলবার বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার বক্তারপুর ইউনিয়নের ফুলদি গ্রামে এ ঘটনা ঘটে। 
 
স্থানীয় সূত্রে জানা গেছে, ফুলদি গ্রামের আলাল মিয়ার ছেলে মো. জালাল মিয়া (৩৩) বাড়ীর পার্শ্ববর্তী আম গাছে উঠে। এ সময় বজ্রপাতে সে গাছ থেকে মাটিতে পড়ে যায়। পরে স্থানীয়রা জালালকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক আশীষ কুমার বণিক তাকে মৃত ঘোষণা করেন।