আর্থিক অনিয়মের অভিযোগে জাপানের বিখ্যাত গাড়ি প্রস্তুতকারক কোম্পানি নিসানের চেয়ারম্যান কার্লোসকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল জাপানের টোকিওতে তিনি গ্রেপ্তার হন। সংস্থার অর্থ ব্যক্তিগত কাজে ব্যবহার করাসহ একাধিক অভিযোগে তাকে বরখাস্ত করারও সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। সোমবার কোম্পানিটির নির্বাহী প্রধান এ সিদ্ধান্তের কথা জানিয়ে বলেছেন, অতি শিঘ্র বোর্ড মিটিংয়ের পর কার্লোসকে বরখাস্ত করা হবে। উল্লেখ্য, নিসান কে দেউলিয়াত্বের দ্বারপ্রান্ত থেকে তুলে এনে প্রশংসা কুড়িয়েছিলেন কার্লোস।
