ম্যাচের একেবারে শেষ মুহূর্তে গোল খেয়ে জয়ের মুখ দেখা হলো না বাংলাদেশ দলের। বাংলাদেশ-আফগানিস্তান প্রীতি ম্যাচটি ১-১ গোলে ড্র হয়েছে।
মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আফগানিস্তানের বিপক্ষে ভালোই খেলছিল বাংলাদেশ। শুরুর দিকে জাহিদ হোসেন এমিলির গোল স্বাগতিকদের জয়ের স্বপ্ন দেখচ্ছিল। কিন্তু অতিরিক্ত সময়ে ইসমত শেনওয়ারির গোলে বাংলাদেশের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে গেল।
