নিরাপত্তার খাতিরে এবার আমেরিকায় পাড়ি জমালেন লেখিকা তসলিমা নাসরিন। জানা গেছে, আল কায়দার ঘনিষ্ঠ জঙ্গি গোষ্ঠীর কাছ থেকে তাকে লাগাতার খুনের হুমকি দেয়া হচ্ছিল।
এর আগে নিরাপত্তার খাতিরে নিজ দেশ ছেড়ে দিল্লিতে থাকতেন তসলিমা। কিন্তু সমপ্রতি আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট নামে একটি গোষ্ঠী তাঁকে হুমকি দিচ্ছিল। বাংলাদেশের তিন মুক্তমনা ব্লগার হত্যার দায় স্বীকার করেছিল এই গোষ্ঠীটিই।
খবর আনন্দবাজারের।
