মিরসরাইয়ে দেড় মণ স্বর্ণবার উদ্ধার

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৮:৩২

চট্টগ্রামের মিরসরাইয়ে ৬০০ স্বর্ণবারসহ ২ ব্যক্তিকে গ্রেফতার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। রবিবার দুপুরে জোরারগঞ্জ থানাধীন উত্তর সোনাপাহাড় এলাকা থেকে একটি প্রাইভেট কারসহ উদ্ধার হয় স্বর্ণের বারগুলো।

আটক স্বর্ণবারগুলোর ওজন ৬০ কেজি। যার বর্তমান বাজার মুল্য ২৬ কোটি ৪০ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ। 

এই ঘটনার সঙ্গে সম্পৃক্ত করিম শাহ এবং রাকিব নামে দুই ব্যক্তিকে আটক করা হয়। তাদের বাড়ি চুয়াডাঙ্গা জেলায়।

আরও পড়ুনঃ চট্টগ্রামে সাড়ে ১১ কেজি স্বর্ণের বারসহ গ্রেফতার ২

জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইফতেখার হাসান জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সোনাপাহাড় এলাকায় অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করে। স্বর্ণগুলো চট্টগ্রাম রেল স্টেশন থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিলো। ধারণা করা হচ্ছে চট্টগ্রামের রেয়াজুদ্দিন বাজার থেকে পাচারকারীরা স্বর্ণগুলো সংগ্রহ করে।’

ইত্তেফাক/নূহু