কালিয়াকৈরে ট্রেনের ধাক্কায় অজ্ঞাত যুবকের মুত্যু

আপডেট : ০৩ জুন ২০১৫, ১৪:৪০
 
গাজীপুরের কালিয়াকৈরে ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে অজ্ঞাত পরিচয়ের যুবক (২৫) মারা গেছেন। বুধবার বেলা সোয়া ১১টার দিকে রেলওয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।
 
জয়দেবপুর জংশন ফাঁড়ির এএসআই দাদন মিয়া জানান, উপজেলার নয়ানগর রেল ব্রিজের এলাকায় ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঐ যুবক মারা যান। লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী পুলিশে খবর দেয়। খবর পেয়ে লাশ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
 
তিনি আরো জানান, ধারণা করা হচ্ছে, সকালে ঢাকাগামী একতা এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কা লেগে ঐ যুবকের মুত্যু হয়েছে।