টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় ৩০০ পিস ইয়াবাসহ এক বাসচালক গ্রেফতার হয়েছেন। বুধবার সকাল নয়টার দিকে উপজেলার ফতেপুর ইউনিয়নের শুভূল্যা গ্রামে অভিযান চালিয়ে র্যাব হাবিব (৪০) নামে ওই ব্যক্তিকে গ্রেফতার করে।
র্যাব জানায়, টাঙ্গাইল-কক্সবাজার রুটে ‘সোনিয়ার পরিবহণের’ বাসচালক হাবিব দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা এনে টাঙ্গাইলে সরবারহ করে আসছে।
র্যাব ১২-এর এএসপি মহি উদ্দিন ফারুকী জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে দেহ তল্লাশি চালালে ৩০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করা হয়।
