জেলার সুন্দরগঞ্জ উপজেলায় তিস্তা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ কলেজ ছাত্র বিকাশ চন্দ্র দেবনাথের (১৯) সন্ধান এখনো মেলেনি। থানা পুলিশ, পৌর কর্মচারী ও স্থানীয়রা যৌথভাবে নদীতে উদ্ধার অভিযান চালিয়েও বুধবার দুপুর তিনটা পর্যন্ত নিখোঁজ ওই ছাত্রের কোন সন্ধান পায়নি।
বিকাশ উপজেলার পৌর এলাকার কলেজপাড়ার রমেশ চন্দ্র মন্ডলের ছেলে ও সুন্দরগঞ্জ ডি ডব্লিউ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের ছাত্র।
সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, স্থানীয়দের সহায়তায় উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।
