গৃহবধূর পারিবাবিক জানায়, ওই গৃহধূর স্বামীকে পূর্ব পরিকল্পনা অনুযায়ী পলাশপুর নিউ ঢাকা সিটি বিল্ডিং এর একটি রুমে আটকে রাখে পলাশপুর গ্রামের সামাদ মিয়ার ছেলে লিচু মিয়া এবং একই গ্রামের আরশাদ আলীর ছেলে তাজির আলী। পরে মঙ্গলবার রাত ১০টার দিকে তাজির আলী ঐ গৃহবধূর বাড়িতে গিয়ে জানায়, তার স্বামীকে পলাশপুরে আটকে রাখা হয়েছে। আমার সাথে চল। তাকে মুক্ত করে নিয়ে আসি। একথা শুনে গৃহবধূ তাজিনের সাথে বেড়িয়ে আসে। পরিকল্পনা অনুযায়ী তাজির ও লিচু মিয়া গৃহবধূকে ধর্ষণ করে। এ ব্যাপারে পরিবারের পক্ষ থেকে মামলার প্রস্তুতি চলছে।
সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইয়ারদৌস হাসান বলেন, থানায় এখনও কেউ অভিযোগ নিয়ে আসেনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেব।
