বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণীর ছাত্রী

আপডেট : ০৩ জুন ২০১৫, ১৮:০০
 
 
গাজীপুরের কালীগঞ্জে ইউএনও’র হস্থক্ষেপে বাল্য বিয়ে থেকে রক্ষা পেল ৭ম শ্রেণীর এক ছাত্রী (১৩)।
 
বুধবার দুপুরে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের সহকারী আব্দুল বারী জানান, সৌদি প্রবাসী মনির হোসেনের ৭ম শ্রেণীতে অধ্যয়নরত ছাত্রীর বিয়ে আয়োজন চলছিল।  কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মনিরুজ্জামান থানার উপ-পরিদর্শক মো. ফরিদ উদ্দিনকে সাথে নিয়ে ঘটনাস্থলে গিয়ে বাল্য বিয়ে বন্ধ করেন।
 
সূত্র আরো জানায়, উপজেলার বক্তারপুর ইউনিয়নের পৈলানপুর গ্রামের নিপুর সাথে ৭ম শ্রেণীর এই ছাত্রীর বিয়ে হচ্ছিল। পরে প্রাপ্ত বয়স্ক না হওয়া পর্যন্ত মেয়ের বিয়ে দিবে না বলে মা খোদেজা বেগম মুচলেকা দেন। সে উপজেলার জামালপুর ইউনিয়নের চুপাইর বালিকা উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণীর শিক্ষার্থী।