সেপটিক ট্যাংকের বিষাক্ত গ্যাসে দুজনের মৃত্যু

আপডেট : ০৩ জুন ২০১৫, ২০:১০
 
জেলার পাঁচবিবি উপজেলায় সেপটিক ট্যাংকির ঢাকনা খোলার সময় বিষ ক্রিয়ায় দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। বুধবার বিকাল সাড়ে ৪ টায়  শেকটা ডাঙ্গাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- আমিনুর রহমান (৪৮) ও বাবলুর রহমান (২৬)। তারা শেকটা-ডাঙ্গাপাড়া গ্রামের আহানুল ইসলামের বাড়িতে কাজ করছিল।   
 
পাঁচবিবি থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ হোসেন বিষয়টি নিশ্চিত করেন।