জেলার সোনারগাঁয়ের শম্ভুপুরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে একটি রাইস মিলের বয়লার বিস্ফোরণে আট জন আহত হয়েছে। এরমধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের জানান, শম্ভুপুরা ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মোস্তফার মালিকানাধীন গাউছিয়া অটো রাইস মিলে দুপুরে বিকট শব্দে বয়লার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের পর বয়লারটি শতাধিক গজ দূরে পাশের ব্রহ্মপুত্র নদে গিয়ে পড়লে একটি ধানের নৌকার মাঝি আজিজুল ইসলাম চাপা পড়ে। ওই সময়ে আহত হয় আরো সাতজন।
তিনি বলেন, আহত ৮ জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে তিনজন দগ্ধ হয়েছে। তাদের ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনার পর মিলের মালিক পালিয়ে গেছে।
ওসি আরো বলেন, এ ঘটনায় আহত ৮জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক।
