পবিত্র শবে বরাতের রাতে কুমিল্লায় যাত্রীবাহী পেট্রোলবোমা হামলার ঘটনার সাথে জড়িত সন্দেহে জামায়াতে উপজেলা আমীরসহ সাত নেতাকর্মীকে আটক করেছে যৌথ-বাহিনী। বুধবার বিকাল থেকে রাত পর্যন্ত চান্দিনা ও দেবিদ্বার উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলো- জামায়াতে ইসলামীর চান্দিনা উপজেলার আমীর মাও. আবুল বাসার(৬০), দেবিদ্বার উপজেলার বরকামতা ইউনিয়ন জামায়াত সভাপতি মাও. রফিকুল ইসলাম (৪৩), চান্দিনা উপজেলার করতলা গ্রামের মাও. মৃত. আব্দুল হকের ছেলে মহিব উল্লাহ (৫২), তার ভাই ওবায়েদ উল্লাহ (৪৭), ভাকসার গ্রামের জামালের ছেলে ফারুক হোসেন (২৫), নোয়াখালী জেলার সুধারাম উপজেলার আব্দুল খালেকের ছেলে রাজ্জাক হোসেন (৩৫), চান্দিনা উপজেলার জামিরাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে নয়ন (৩৫)।
চান্দিনা থানার ওসি রসুল আহমেদ নিজামী জানান, ওই ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৪ জনের নাম প্রকাশসহ অজ্ঞাতনামা আরো ২০ জনকে আসামি করে মামলা রেকর্ড করা হয়েছে। বুধবার রাতে যৌথ বাহিনীর অভিযানে মামলার এজাহার ভুক্ত আসামিদের মধ্যে সাতজনকে আটক করা হয়েছে।
শবে বরাতের রাতের ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা হামলা চালানো হয়। এতে সাতজন দগ্ধ হন।
