কুষ্টিয়ার দৌলতপুরে পৃথক অভিযানে অস্ত্র ও গুলিসহ চারজনকে গ্রেফতার করেছে র্যাব। বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কমান্ডার মেজর মোসাদ্দেক জানান, রাত আটটার দিকে উপজেলার আড়িয়া ইউপির ছাতারপাড়া এলাকায় অভিযান চালিয়ে ছাফাত আলীর ছেলে আব্দুস সালাম (৩৫) ও তার সহযোগী মিরপুর উপজেলার আটিগ্রামের শহিদুলের ছেলে লালন (২৮)-কে একটি বিদেশি পিস্তল, ১০ রাউন্ড গুলি ও দুইটি ম্যাগজিনসহ গ্রেফতার করা হয়।
অন্যদিকে রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ফারাকপুর ভাঙ্গাপাড়া গ্রামে অভিযান চালিয়ে ঐ এলাকার তফেজ প্রামাণিকের ছেলে তারিক (২২) ও আলিমুদ্দিনের ছেলে রবিউল (২৪)-কে একটি দেশি বন্দুক, চার রাউন্ড শর্টগানের গুলি ও এক রাউন্ড পিস্তলের গুলিসহ গ্রেফতার করা হয়।
এই ব্যাপারে দৌলতপুর থানায় পৃথক মামলা হয়েছে।
