নেত্রকোনার বারহাট্টা ও আটপাড়ায় পৃথক ঘটনায় দুইজন খুন হয়েছেন। বুধবার রাতে ও বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন- আবদুল কাদিরকে (৬০) ও অজ্ঞাত নারী (৩৫)।
জানা গেছে, বারহাট্টা উপজেলা সদরের জুগিশাসন গ্রামের আবদুল কাদিরের বাড়ির সামনে পাট ক্ষেতে গরু যাওয়াকে কেন্দ্র করে রুহুল আমীনের সাথে আবদুল কাদিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুহুল আমীন ও তার লোকজন আবদুল কাদিরকে লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাকে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।
অন্যদিকে জেলার আটপাড়ার কুলশ্রি গ্রামে বুধবার রাতে দুর্বৃত্তরা অজ্ঞাত এক নারীকে শ্বাসরোধ করে হত্যা করে লাশ ফেলে রাখে। সকালে এলাকাবাসী লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।
এই ঘটনায় থানায় মামলা দায়ের করা হয়েছে।
