গাজীপুরে স্ত্রীকে পুড়িয়ে হত্যা: স্বামীসহ দুইজনের যাবজ্জীবন

আপডেট : ০৪ জুন ২০১৫, ১৭:১২
জেলার কাপাসিয়া উপজেলায় স্ত্রীকে পুড়িয়ে হত্যার দায়ে স্বামীসহ দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে মামলার অপর তিন আসামিক অভিযোগ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গাজীপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ জাহেদ মনসুর এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন, স্বামী নজরুল ও তার সহযোগী শহীদুল ইসলাম।
 
মামলার বিবরণ সূত্রে জানা গেছে, ২০০০ সালের আগস্ট মাসে পারিবারিক কলহের জের ধরে উপজেলার ডাওড়া গ্রামে নিজ বাড়িতে স্ত্রী হামিদা শরীরে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেয় স্বামী নজরুল ইসলাম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় তিনি। এ ঘটনায় নিতহের চাচা আ. রহিম বাদী হয়ে স্বামীসহ পাঁচজনকে আসামি করে মামলা করলে পুলিশ পাঁচজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে।