অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে চার শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক) আরোপের প্রস্তাব করা হয়েছে।
বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, অনলাইনে পণ্য ক্রয়-বিক্রয়, সেবার বিক্রয় বা সরবারহ কার্যক্রম বর্তমানে একটি স্বীকৃত জনপ্রিয় ব্যবসায় হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। ‘এক্ষেত্রে বর্তমান মূল্য সংযোজন কর অব্যাহতি না থাকলেও এই সেবাখাতের সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা মূসক ব্যবস্থায় বর্তমানে নেই।’
