পেনশন তহবিল গঠনের ঘোষণা

আপডেট : ০৪ জুন ২০১৫, ১৮:২৯
 
 
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রস্তাবিত বাজেটে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য পেনশন তহবিল ও ‘পেনশন ফান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন।
 
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-২০১৬ অর্থ বছরের বাজেট বক্তৃতার তিনি এ ঘোষণা দেন।
 
 মুহিত বলেন,  দেশে প্রায় পাঁচ লক্ষাধিক অবসরপ্রাপ্ত চাকরিজীবী পেনশন ভোগ করছেন। এ বিপুলসংখ্যক পেনশনভোগীদের পেনশন কার্যক্রম পরিচালনার জন্য কোনো সুনির্দিষ্ট কর্তৃপক্ষ বা ফান্ড নেই, যা ভবিষ্যতে সরকারি ব্যয় ব্যবস্থাপনার ভারসাম্যে বিঘ্ন ঘটাতে পারে। তাই, সরকারি চাকরিজীবীদের পেনশন ব্যবস্থাপনার জন্য একটি পেনশন তহবিল ও ‘পেনশন ফান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ’ প্রতিষ্ঠা করব। 
 
তিনি বলেন, প্রাথমিকভাবে এ কর্তৃপক্ষকে একটি নির্দিষ্ট পরিমাণ ফান্ড প্রদান করা হবে। এ ফান্ড হতে পেনশন প্রদানের পাশাপাশি বিভিন্ন খাতে বিনিয়োগের মাধ্যমে পেনশনভোগীদের জন্য কল্যাণমূলক কার্যক্রম গ্রহণ করা হবে।