সরকারি চাকরিজীবীদের মূল বেতনের পাশাপাশি উৎসবসহ অন্য ভাতার উপরও কর আরোপের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৫-১৬ অর্থবছরের বাজেটে এ প্রস্তাব দিয়েছেন।
বর্তমানে বেতন ছাড়া অন্যান্য ভাতা ও সুবিধা করমুক্ত রয়েছে। এটা বৈষম্যমূলক উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ বৈষম্য দূর করার লক্ষ্যে বেতন, বোনাস ও উৎসব ভাতার উপর একই নিয়মে কর আরোপের প্রস্তাব করছি।
