মৃতদেহের জাদুঘর!

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৯:৩৬

মৃতদেহের জাদুঘর! নাম শুনলেই তো চোখের সামনে ভেসে ওঠে মৃত মানুষের কঙ্কাল আর ভাষাহীন গন্ধ! কি ভয়ঙ্কর তাই না? তবে জার্মানে সত্যিই মানুষের মৃতদেহ দিয়ে তৈরি হয়েছে একটি জাদুঘর। মানুষকে সচেতন করার এক অভিনব পথ বেছে নিয়েছে জার্মানি। জার্মানির বার্লিনে একটি জাদুঘর সাজানো হয়েছে মানুষের মৃতদেহ দিয়ে। মানবদেহের চামড়া ছাড়িয়ে সেগুলো সংরক্ষণ করে মানবদেহের বিভিন্ন অঙ্গ-প্রতঙ্গ প্রদর্শিত হচ্ছে এই জাদুঘরে।

জাদুঘরটি প্রতিষ্ঠা করেছেন জার্মানির অঙ্গসংস্থানবিদ গুন্থার ভন হ্যাগেনস ও তার স্ত্রী অ্যাঞ্জেলিনা ভয়েলি। তারা প্রদর্শিত মৃতদেহগুলোর মধ্যে সিলিকন রাবার এবং রেজিং নিষিক্ত করে সেগুলো সংরক্ষণ করেছেন। ভন হ্যাগেন নিজের সৃষ্ট এই পদ্ধতিটির নাম দিয়েছেন ‘পাস্টিনেশন’। বার্লিনের আলেকজান্ডারপেটজে অবস্থিত জাদুঘরটি। ১ হাজার ২শ’ বর্গমিটারের এ জাদুঘরে ২০টি চামড়া ছাড়ানো মৃতদেহ প্রদর্শন করা হচ্ছে। এগুলোর বিভিন্ন অঙ্গ, হাড়, পেশী এবং শিরা-উপশিরা দেখা যাচ্ছে। বসা, দৌড়ানো, খেলাধুলারত অবস্থায় রয়েছে দেহগুলো।