ময়মনসিংহের ফুলবাড়ীয়া পৌর সদরে যানজট নিরসনে কাজ করবেন ২৫ জন হিজড়া। বৃহস্পতিবার এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে তাদের দায়িত্ব বুঝিয়ে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার বনানী বিশ্বাস।
এ সময় পৌর মেয়র গোলাম কিবরিয়া, থানা অফিসার ইনচার্জ রিফাত খান রাজিব, আলম এশিয়া পরিবহণ (প্রাঃ) লিমিটেড চেয়ারম্যান এড. ইমদাদুল হক সেলিম, হিজড়া সম্প্রদায়ের নেতা রূপা প্রমুখ উপস্থিত ছিলেন।
পৌর সদরের মেইন রোড, হাসপাতাল রোড, থানা রোডে যত্রতত্র গাড়ি পার্কিং নিয়ন্ত্রণে কাজ করবেন তারা।
