গোপালগঞ্জে পিকআপ ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক চিংড়ি পোনা ব্যবসায়ী নিহত ও ৫ জন আহত হয়েছে। ব্যসায়ীর (৪২) পরিচয় জানা যায়নি। তার বয়স ৪২ হতে পারে বলে পুলিশ জনিয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চর গোবরা নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় থানার ওসি মো. জাকির হোসেন মোল্লা জানায়, ৫-৬ জন রেণু পোনা ব্যবসায়ী বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার থেকে একটি পিকআপে ঢাকায় যাচ্ছিল। পিকআপটি চর গোবরায় পৌঁছলে পাটবোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ওই পোনা ব্যবসায়ী নিহত হয় এবং অপর পাঁচ ব্যবসায়ী আহত হন।
