পদ্মা সেতু নিজস্ব অর্থায়নেই হচ্ছে: নৌমন্ত্রী

আপডেট : ০৫ জুন ২০১৫, ১৫:৫২
 
 
নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান বলেছেন, পদ্মা সেতু নিজস্ব অর্থায়নেই হচ্ছে। এবার বাজেটে ২৬ হাজার কোটি টাকা এজন্য বরাদ্দ দেওয়া হয়েছে। সেতুর কাজ দ্রুত হচ্ছে। ২০১৮ সালের মধ্যেই সেতু দিয়ে যান চলাচল শুরু হবে। তিনি আরও বলেন, এবার দু’টো ঈদই পরবে টেউ, ঝড় আর বৃষ্টির মধ্যে। তাই আমরা সতর্কতার সাথে নিয়ন্ত্রিত ভাবে লঞ্চে যাত্রী পারাপার করব। যাত্রীর সংখ্যা যখন বেড়ে যাবে অতিরিক্ত যাত্রীর একাংশ ফেরিতেও পার করার সীদ্ধান্ত হয়।
 
তিনি শুক্রবার দুপুরে শিমুলিয়া ফেরিঘাট, লঞ্চঘাট ও পার্কিং ইয়ার্ড পরিদর্শন শেষে এসব কথা বলেন। এ সময় তার সাথে স্থানীয় প্রশাসন ও স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।