মুন্সীগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ১

আপডেট : ০৫ জুন ২০১৫, ১৬:২৭
 
জেলার সড়ক দুর্ঘটনায় ফরহাদ হোসেন (২৬) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার দুপুরে সদর উপজেলার বকুলতলায় মটর সাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পরে গেলে ফরহাদ ঘটনাস্থলেই সে মারা যান।
 
মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের ডিউটি অফিসার ডা. এনামূল হক জানান কয়েকজন লোক তাকে  হাসপাতালে নিয়ে আসেন। তারা জানান, ফরহাদ একটা বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে ঢাকার মিরপুর থেকে মুন্সীগঞ্জে আসে। পথিমধ্যে এ ঘটনা ঘটে। ফরহাদ মাদারীপুরের শিবচরের মতি মাদবরের পুত্র। সদর থানার ওসি মো. ইউনুচ আলী জানান, ঘটনাটি শুনেছি। হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে।