সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় দুই নারীসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন পাঁচজন।
শুক্রবার সকালে রাজশাহী থেকে ঢাকাগামী একটি মাইক্রোবাস মহাসড়কের গোলচত্বর এলাকায় নিয়ন্ত্রন হারিয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি নছিমনের উপর আঁছড়ে পড়ে। এতে নছিমনের নারীসহ চার যাত্রী মারা যান। এরা হলেন, জেলার কামারখন্দ উপজেলার আব্দুল হামিদের মেয়ে রেহানা খাতুন ইতি (২২), একই উপজেলার আব্দুল হামিদ (৫৫) ও তার পুত্রবধু চায়না খাতুন (২৮) ও রজব আলী (৫৫)। গুরুতর আহত পাঁচজন সিরাজগঞ্জ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার উপ-পরিদর্শক আশরাফুল ইসলাম জানান, নিহতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। মাইক্রোবাসটি ( ঢাকা মেট্রো-চ-৫৩-২১১৯) আটক করা হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে।
