মোদী সফরের পর হতে পারে ইলিশ রপ্তানি: আশা পশ্চিমবঙ্গের

আপডেট : ০৫ জুন ২০১৫, ১৮:০৩
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে সৌজন্যমূলক পদক্ষেপ হিসাবে ভারতে ইলিশ রপ্তানি করতে উদ্যোগী হতে পারে বাংলাদেশ সরকার। 
 
ওয়ান ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, আগে প্রতি বছর ছয় হাজার টন ইলিশ ভারতে রপ্তানি হতো। তবে বাংলাদেশের মানুষ যাতে পেটভরে ইলিশ খেতে পারেন সেজন্য ২০১২ সাল থেকেই অন্য দেশে ইলিশ রপ্তানি নিষিদ্ধ করে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিষয়ে বাংলাদেশে ইলিশ রপ্তানিকৃত মৎস্যজীবী অ্যাসোসিয়েশন মৎস্যজীবীদের মধ্যে মতানৈক্যও তৈরি হয়। একদল চেয়েছিল ইলিশ ভারতে পাঠাতে অন্যদল রাজি হয়নি। সরকারও অবস্থান পরিবর্তন করেনি। এমনকি গত ফেব্রুয়ারিতে মমতা বন্দ্যোপাধ্যায় ঢাকা সফরে ইলিশ ভারতে রপ্তানির ব্যাপারে অনুরোধ করেও বিফল হন। তবে মোদির বিচক্ষণ কূটনৈতিক তৎপরতায় ইলিশ আবারো উঠে আসতে পারে পশ্চিমবঙ্গের বাঙালির পাতে।