নাটোরে পৃথক সড়ক দূর্ঘটনায় চালকসহ দুজন নিহত

আপডেট : ০৫ জুন ২০১৫, ১৯:৪৪
নাটোরে পৃথক উপজেলায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। এসব ঘটনায় একজন আহত হয়েছেন।
 
শুক্রবার সকাল সাতটার দিকে নাটোর-ঢাকা মহাসড়কে নাটোর সদর উপজেলার সৈয়দ মোড়ে একটি পিকাপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই পিকাপ ভ্যানের যাত্রী পটুয়াখালি জেলার মাদারগুনিয়া এলাকার আব্দুল লতিফ মৃধা (৫৫) মারা যান। তিনি রাজশাহীর একটি বেসরকারি ব্যাংকে কর্মরত ছিলেন বলে জানা গেছে।
 
একই সময়ে জেলার বড়াইগ্রাম উপজেলার কালিকাপুরে চাপাইনবাবগঞ্জ থেকে ঢাকাগামী আম বোঝাই একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছের সাথে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই চালক মারা যান ও হেলপার আহত হন। ট্রাকচালকের পরিচয় জানা যায়নি।গুরুতর আহত
 
ট্রাকের হেলপার রানাকে উদ্ধার করে ফায়ার ব্রিগেড কর্মীরা নাটোর আধুনিক সদর হাসপাতালে ভর্তি করিয়েছে।রানা চুয়াডাঙ্গা জেলার মাধবপুর এলাকার বাসিন্দা।