ইতিহাসের সবচেয়ে বড় ভুল!

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ১৯:৪৩

জীবনে চলার পথে আমরা হর-হামেশাই ছোটখাটো ভুল করে থাকি। এ সকল ভুলের জন্য আবার মাশুলও দিয়ে থাকি। কিন্তু কিছু ভুল বদলে দিয়েছিল ইতিহাস! যে ভুলের কারণে ক্ষতি হয়েছিল শত কোটি ডলার বা যে ভুলগুলো না করলে থেমে যেত অনেক যুদ্ধ। হ্যাঁ, মানুষ দ্বারা এমনই অনেক ভুল হয়েছে, যা না ঘটলে বদলে যেত ইতিহাসের পাতা। তবে দেখে আসা যাক মানব ইতিহাসের সব থেকে বড় ভুলগুলো—

 

—গ্রিকরা রোমান নগর আলেকজান্দ্রিয়া দখলের পর আলেকজান্দ্রিয়া লাইব্রেরি পুড়িয়ে দেওয়ার সিদ্ধান্ত নেয়। আলেকজান্দ্রিয়া তত্কালীন পৃথিবীর সব থেকে সমৃদ্ধ লাইব্রেরি ছিল। একে পৃথিবীর জ্ঞানগর্ভ হিসেবেও বিবেচনা করা হতো। এই লাইব্রেরি পুড়িয়ে দেওয়ার পর তত্কালীন পৃথিবীর প্রায় ৩ ভাগের ২ ভাগ জ্ঞানই চিরতরে হারিয়ে যায়।

 

—রাশিয়ার বিশাল আয়তনের জন্য এর শাসকদের বারবারই সমস্যায় পড়তে হয়। রাশিয়ানরা আলাস্কাকে একটি অনুর্বর ভূমি মনে করে আমেরিকার কাছে দুই পয়সা প্রতি একর বা প্রায় ৭ দশমিক ৫ মিলিয়ন ডলারে বিক্রি করে দিয়েছিল। ক্রয়ের কিছু বছর পরই আমেরিকানরা আলাস্কাতে অনেকগুলো সোনার খনি আবিষ্কার করে। এছাড়াও আলাস্কাতে রয়েছে প্রচুর সমৃদ্ধ জ্বালানি গ্যাস এবং তেলের খনি।

 

—নিকট ইতিহাসের সব থেকে বড় দাবানল একজন শিকারির সামান্য ভুলের কারণে সংগঠিত হয়েছিল। আমেরিকার ক্যালোফোর্নিয়া অঙ্গরাজ্যে সংগঠিত এই দাবানল একটি ফ্রেয়ারের আগুনের কারণে সংগঠিত হয়। শিকাররত অবস্থায় দুই শিকারি আলাদা হয়ে গেলে একজন অপরজনকে খোঁজার জন্য ফ্রেলার নিক্ষেপ করে। এই ফ্রেলারই দাবানলের সৃষ্টি করে, যার ক্ষতির পরিমাণ ১৫ বিলিয়ন ডলার।