গতকাল শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ইজারার টাকা আদায়কে কেন্দ্র করে যুবলীগের দুই নেতার সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত ৩০ জন আহত হয়েছে।
দুপুর ১২টার দিকে স্থানীয় সোনারামপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি শাহিন এবং উপজেলা যুবলীগের সহ সম্পাদক ও মরিচাকান্দি লঞ্চ টার্মিনালের ইজারাদার মাহফুজুর রহমান উজ্জলের সমর্থকদের মধ্যে এই সংঘর্ষের ঘটনা ঘটে। পুলিশ ২১ রাউন্ড রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসময়ে পুলিশের রাবার বুলেটের আঘাতে ৬ জন আহত হয়। সংঘর্ষের সময় নদীর ঘাটে থাকা পাঁচটি স্পিডবোট ও বাজারের ৬টি দোকান ভাংচুর করা হয়।
