ঝালকাঠির যুবলীগ নেতা খুন

আপডেট : ০৬ জুন ২০১৫, ০০:১১

ঝালকাঠি বিনয়কাঠি ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক তৌহিদুল ইসলামকে (৩৫) বৃহস্পতিবার রাতে একদল দুর্বৃত্ত কুপিয়ে হত্যা করেছে। তার লাশ পাওয়া গেছে পার্শ্ববর্তী বরিশালের বাবুগঞ্জ বিমানবন্দর থানার মুশুরিয়া গ্রামে একটি ব্রিজের নিচে খালে।

ঝালকাঠি থানা পুলিশ জানায়, লাশ দেখে ধারণা করা হচ্ছে তৌহিদুলকে মারধরের পর কুপিয়ে ও মাথায় হাতুড়ির আঘাত করে মৃত্যু নিশ্চিত হওয়ার পর দুর্বৃত্তরা পালিয়ে যায়। নিহত তৌহিদুলের বিরুদ্ধে ঝালকাঠি ও বরিশালে একাধিক মামলা আছে।

তিনি বিনয়কাঠি এলাকার মৃত আব্দুল হাই সিকদারের ছোট ছেলে। ঝালকাঠি থানার ওসি শিলমনি চাকমা জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯টার দিকে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকাণ্ড বরিশালের বাবুগঞ্জ বিমানবন্দর থানা এলাকায় সংঘটিত হওয়ায় ঐ থানার পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নিয়ে গেছে।

তৌহিদুলের বিরুদ্ধে ঝালকাঠি থানায় ৪টি মামলা রয়েছে।