এই সময়ের ছড়া

গাইছি সুখে

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২০:১২

বাড়ির ভেতর কারখানা আর চারখানা তার দোকানঘর,

গাদাগাদি কেমিক্যাল আর মানুষ থাকে তার উপর।

 

থাকবেই তো মিলেমিশে এই আমাদের ছোট্ট দেশ,

গরু গাধা মানুষ কুকুর ভালোবাসা অনিঃশেষ।

 

হতে পারে কারো কারো টাকার প্রতি একটু লোভ,

পেটের দায়ে জীবন যাদের, তাদের তো নেই মোটেও ক্ষোভ।

 

ক্ষোভের আগুন বন্ধ আগেই লোভের আগুন লেলিহান,

চলছে জীবন অনায়াসে, জ্বলছে জ্বলুক হাজার প্রাণ।

 

নেই পরোয়া সব ঘরোয়া আটপৌরে জীবন যার,

অগ্নিকাণ্ড, তার কাছে কি আদৌ কোনো সমাচার?

 

তাই তো এ মন ফুরফুরে খুব, সবাই যে আজ বেশ স্বাধীন,

গাইছি সুখে তাক ধিনা ধিন তাক ধিনা ধিন তান তাধিন।