টরন্টোতে জিয়া মেমোরিয়াল ডে উদযাপন

আপডেট : ০৭ জুন ২০১৫, ১১:৪৪


সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যু বার্ষিকী উপলক্ষে সম্প্রতি টরন্টোস্থ ৯ ডজ রোডস্থ লিজিয়ন হলে জিয়া মেমোরিয়াল ডে পালন করা হয়।

রেজাউল করিম তালুকদারের সভাপতিত্বে এই সেমিনারের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “জিয়াউর রহমান ইজ দ্য গ্রেটেষ্ট ফ্রিডম ফাইটার”। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ক্যাপ্টেন (অবঃ) এম শহিদুল ইসলাম।

সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় বাংলাদেশ ককাস চেয়ারম্যান ম্যাথিও কেলওয়ে এম.পি বলেন, প্রেসিডেন্ট জিয়া নিজে অস্ত্র হাতে মুক্তিযুদ্ধ করেছিলেন এবং বাংলাদেশের প্রেসিডেন্ট হওয়ার পর উন্নয়ন ও উৎপাদনের রাজনীতির সূচনা করতে গিয়ে কোদাল হাতে তুলে নিয়েছিলেন।

বিশেষ অতিথির বক্তৃতায় শিল্পী বেবী নাজনীন বলেন, প্রেসিডেন্ট জিয়া ছিলেন একজন দার্শনিক। জিয়াউর রহমানের মধ্যে যে রাজনৈতিক দর্শন বিদ্যমান ছিল সেটি অনুধাবন করতে পারলে ভবিষ্যৎ প্রজন্ম সহজেই সততা ও নিষ্ঠার সাথে দেশ গঠনে ভুমিকা রাখতে পারবে।

আলোচনায় আরো অংশ নেন জাতীয়তাবাদী পেশাজীবী পরিষদের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড, এম সায়েদুর রহমান, জিয়া পরিষদ কানাডার সভাপতি নবী হোসেন, চার্টাড একাউন্ট্যান্ট বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদ, কর্নেল (অবঃ) কায়সার, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. এনামুল্লাহ, কানাডা বিএনপির সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী রফিকুল হক, মালয়েশিয়া মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ সিরাজুল হক চৌধুরী, টরন্টো ইউনিভার্সিটির শিক্ষক প্রফেসর ড. আনোয়ার হোসেন ও বিশিষ্ট শিক্ষাবিদ নূরুল ইসলাম।