যশোরে ‘হাতবোমা তৈরির সময়’ বিস্ফোরণে ফিরোজ (৩০) নামে এক যুবক নিহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। কোতয়ালি থানার ওসি শিকদার আক্কাছ আলী বলেন, শনিবার রাত ১২টার দিকে একটি মাছের ঘেরে বসে বোমা বানানোর সময় বিস্ফোরণে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তির পর রাত একটার দিকে তার মৃত্যু হয়।
নিহত ফিরোজ উপজেলার হামিদপুর গ্রামের দক্ষিণপাড়ার ইদ্রিস আলীর ছেলে।
হাসপাতালের চিকিৎসক আব্দুল্লাহ আল মামুন জানান, অতিরিক্ত রক্তক্ষরণে ফিরোজের মৃত্যু হয়েছে।
