কুমিল্লায় ফেনসিডিলসহ গ্রেফতার ১

আপডেট : ০৭ জুন ২০১৫, ১৪:৪৫


কুমিল্লায় ফেনসিডিলসহ জাবেদ মিয়া (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে গোয়েন্দা (ডিবি) পুলিশ। রবিবার ভোরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনের সড়ক থেকে তাকে গ্রেফতার করা হয়।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সামনের সড়কে অভিযান চালিয়ে জাবেদ মিয়াকে আটক করা হয়। এ সময় কারাগার গেইটের সামনে থেকে চটের বস্তায় ভর্তি ২০০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।

জাবেদ জেলার দেবিদ্বার উপজেলার আসাদনগর গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে। তার বিরুদ্ধে কোতয়ালী  মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।