নাটোরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ যুবক নিহত

আপডেট : ০৭ জুন ২০১৫, ১৫:০৩
 
নাটোরের নলডাঙ্গা উপজেলার হালতি খোলাবাড়িয়ায় রবিবার সকালে মোটর সাইকেল দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন।
 
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল নয়টার দিকে হালতি বিলের উচু ব্রিজে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলির সাথে ধাক্কা লাগে তাদের মোটর সাইকেলের। এতে মোটর সাইকেলের চালক নাটোর শহরের ষ্টেশন বাজার এলাকার মঈনুদ্দিনের ছেলে রিপন (২৮) ও আরোহী আব্দুল কুদ্দুসের ছেলে পলক (১৮) ঘটনাস্থলেই মারা যান।
 
নলডাঙ্গা থানার ওসি নজিবুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।