স্যোশাল মিডিয়া

হোয়াটসঅ্যাপে যুক্ত হলো ‘অ্যাডভান্সড সার্চ’ সুবিধা

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২০:৫৫

সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর মধ্যে অন্যতম জনপ্রিয় মাধ্যম হলো হোয়াটসঅ্যাপ। মেসেজিং পদ্ধতির জন্য এই প্লাটফর্মটি এত জনপ্রিয়। প্রতিষ্ঠানটি তাদের ফিচার উন্নত করতে যাচ্ছে । ব্যবহারকারীদের  সুবিধার্থে এ উদ্যোগ নিয়েছে ফেসবুক নিয়ন্ত্রিত প্রতিষ্ঠানটি। এর ফলে সার্চ ফলাফল ফিল্টার করতে পারবেন গ্রাহকরা।

অন্যদিকে, বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপগুলোর একটি হলো হোয়াটসঅ্যাপ। এবার এতে ‘অ্যাডভান্সড সার্চ’ ফিচার যোগ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হোয়াটসঅ্যাপের বেটা সংস্করণ পরীক্ষা করে নতুন এ ফিচারের কথা জানানো হয়েছে। হোয়াটসঅ্যাপে এরই মধ্যে একটি সার্চ ফিচার যোগ হয়েছে।  আগের সকল সুবিধা বর্তমান থাকলেও বিশেষ সুবিধা হিসেবে  হোয়াটসঅ্যাপের মাধ্যমে বার্তা পাঠানো এবং চ্যাটিংয়ের সময় থ্রেড খুঁজে বের করতে পারেন ব্যবহারকারীরা।

নতুন এই সুবিধাটি যুক্ত হলে আগের সংস্করণের চেয়ে বেশি সুবিধা পাবেন গ্রাহক। সার্চিংয়ে ছবি, লিংক, অডিও, ডকুমেন্ট, জিফ বা ভিডিও ফিল্টার করা যাবে এই সুবিধাটিতে। এছাড়াও নতুন সার্চ ফিচারের মাধ্যমে সার্চ হিস্ট্রি দেখা যাবে। থাকবে সার্চ হিস্ট্রি মুছে ফেলার সুবিধা। এজন্য এতে দেওয়া হবে ‘ক্লিয়ার’ বাটন। প্রাথমিকভাবে আইওএস ডিভাইসের জন্য তৈরি করা হচ্ছে নতুন অ্যাডভান্সড সার্চ ফিচার। পরবর্তী সময়ে অ্যান্ড্রয়েড প্লাটফর্মে ফিচারটি আনা হবে।                                                                                                                                           

সূত্র: হিন্দুস্তান টাইমস