মুক্তাগাছায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ০৭ জুন ২০১৫, ২০:৫৯
ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার বিকালে উপজেলার ছোটহিস্যার পুকুরে এ ঘটনা ঘটে । 
 
এলাকাবাসী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, উপজেলার সারপট্টির বাসিন্দা শফিকুল ইসলামের পুত্র মাজেদুল ইসলাম মুরাদকে বিকেলে ওই পুকুর থেকে উদ্ধার করা হয়। বিকাল পাঁচটার দিকে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 
 
মুক্তাগাছা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হারুন অর রশিদ ঘটনার সত্যতা নিশ্চত করেছেন।