টে ক শ ট

আপডেট : ০৩ মার্চ ২০১৯, ২০:৫৬

প্রযুক্তির ছোঁয়ায় পরিবর্তন হতে শুরু করেছে আমাদের ব্যবহারের বিভিন্ন ডিভাইসের আকৃতি ও গুণাগুণ। সম্প্রতি চার্জিং পদ্ধতিতে এসেছে এক অন্যতম পরিবর্তন। এই পদ্ধতিতে কোনো প্রকার তার ছাড়াই ডিভাইস চার্জ করা সম্ভব। অর্থাত্ একটি ম্যাগনেটিং ফিল্ডের মাধ্যমে ডিভাইসগুলো চার্জ গ্রহণ করে থাকে। এই পদ্ধতির জন্য একটি ট্রান্সমিটার ও একটি রিসিভার ব্যবহার করা হয়। ট্রান্সমিটারের মাধ্যমে ম্যাগনেটিং ফিল্ড তৈরি করা হয় এবং রিসিভার ওই ফিল্ড থেকে ভোল্টোজ উত্পাদন করে তা ব্যাটারিতে সাপ্লাই দেয়। ছবিতে এমন একটি ডিভাইস দেখা যাচ্ছে। এটি একটি ওয়্যারলেস চার্জিং প্রযুক্তির ডিভাইস। ডিভাইসটিতে আরো আধুনিক রূপ দেয়া হয়েছে। ট্রান্সমিটারের কাজ করা স্ট্যান্ডের উপরে রাখলে ম্যাগনেটের শক্তিতে কোনো প্রকার স্পর্শ না করে রিসিভারটি অবস্থান করতে সক্ষম।