কক্সবাজারের টেকনাফে মানবপাচারকারী দুই গ্রুপের সংঘর্ষে আমান উল্লাহ আনু (৩০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার ভোর সাড়ে চারটার দিকে হ্নীলা আলীখালীর লবন মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশের দাবি, আমান উল্লাহ আনু আর্ন্তজাতিক মানের ‘গডফাদার’ ছিলেন। তিনি নয়াপাড়া রোঙ্গিহা ক্যাম্পের মৃত মো. সফির ছেলে।
টেকনাফ মডেল থানার ওসি আতাউর রহমান খোন্দকার জানান, দু’গ্রুপের মধ্যে গুলিবিনিময়ের সময় গুলিবিদ্ধ হন আনু। পরে টেকনাফ হাসপাতালে নেয়া হলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
আতাউর রহমান আরো জানান, আনুর বিরুদ্ধে থানায় ছয়টি মামলা রয়েছে। তার লাশ কক্সবাজার মর্গে নেয়া হয়েছে।
