নিউইয়র্কে জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

আপডেট : ০৮ জুন ২০১৫, ১৪:৪৭


বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ জাতীয়তাবাদী ফোরাম যুক্তরাষ্ট্র-এর আয়োজনে স্থানীয় সময় রবিবার সন্ধ্যায় ব্রুকলিনের চার্চ-ম্যাকডোনাল্ড অ্যাভিনিউর গ্রিনহাউজ রেস্টুরেন্টে এই আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

সংগঠনের সভাপতি ড. নূরুল আমীন পলাশের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন রাফেল তালুকদার, ওমর ফারুক, জাকির চৌধুরী, আবু সুফিয়ান, আবুল বাসার, গোলাম হোসেন, সরোয়ার খান বাবু, নাসিম আহমেদ, রুহুল আমিন নাসির, জাহাঙ্গীর সোহরাওয়ার্দী, হেলালুর রহমান, বিলাল চৌধুরী, কাইয়ুম চৌধুরী, সাঈদুর রহমান ডিউক, মাহবুবুর রহমান মুকুল, শেখ হায়দার আলী, রফিকুল ইসলাম ডালিম, মোহাম্মদ আলী, ওয়াহেদ মণ্ডল, নাসির উদ্দিন, নূরে আলম, মোহাম্মদ রাসেল, এমএ রাসেল, আনোয়ার চৌধুরী প্রমূখ।

আলোচনা সভায় বক্তারা জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে একযোগে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সভা শেষে জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।