'রমজানে নিত্যপণ্যের দাম বাড়ালে কঠোর ব্যবস্থা'

আপডেট : ০৮ জুন ২০১৫, ১৮:০৭
 
রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সরকার সচেষ্ট রয়েছে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এসময় কারসাজি করে দাম বাড়ানোর চেষ্টা করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।
 
সোমবার বিকালে রাজধানীর কারওয়ানবাজারে ইটিভি কনফারেন্স রুমে ব্যবসায়ীদের সঙ্গে নিত্যপণ্যের মজুদ পর্যালোচনা সভায় তিনি এসব কথা বলেন।
 
তোফায়েল আহমেদ বলেন,বাজারে চাহিদার তুলনায় দেড়গুণ পণ্য মজুদ আছে। ফলে রমজানে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। দাম স্থিতিশীল রাখতে ব্যবসায়ীরা তাকে আশ্বস্ত করেছেন বলে তিনি জানান।