নারায়ণগঞ্জে বিদেশি পিস্তল-হেরোইনসহ বোমা লিপু গ্রেপ্তার

আপডেট : ০৮ জুন ২০১৫, ১৮:৪০
জেলার সদর উপজেলার ফতুল্লায় পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী লিপু ওরফে বোমা লিপুকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সকালে ফতুল্লার ভূইগড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
 
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, লিপু একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী ও অস্ত্রধারী সন্ত্রাসী। তার দেয়া তথ্যমতে ভূইগড় থেকে একটি বিদেশি রিভলবার ও ১০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। তার স্ত্রী মোবাইল পারভীনের বিরুদ্ধেও মাদক ব্যবসার অভিযোগ রয়েছে।