অটো-রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে স্কুলছাত্রীর মৃত্যু

আপডেট : ০৮ জুন ২০১৫, ১৯:০৮
জেলার সোনাতলা উপজেলায় ব্যাটারি চালিত অটো-রিকশার চাকায় ওড়না পেঁচিয়ে প্রান্তি আকতার (১২) নামের এক স্কুল ছাত্রীর মৃত্যু হয়েছে।
 
সোমবার সকাল ১০ টার দিকে এ ঘটনা ঘটে।
 
প্রান্তি উপজেলার দিগদাইড় ইউনিয়নের সৈয়দ আহম্মদ কলেজ ষ্টেশন বটতলা এলাকার সুকু মিয়ার মেয়ে ও স্থানীয় জাহানেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর ছাত্রী ছিল।
 
দিগদাইড় ইউনিয়ন পরিষদ সদস্য আসাদুজ্জমান উজ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।