শিবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ২

আপডেট : ০৯ জুন ২০১৫, ১২:০৫
 
শিবগঞ্জ উপজেলার কয়লাবাড়ি এলাকায় ট্রাক ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও চারজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল ছয়টার দিকে এই ঘটনা ঘটে।
 
নিহতরা হলেন- ওই উপজেলার মির্জাপুর বাঙ্গাল পাড়া গ্রামে মোজাম্মেল হক (৪০) ও একই উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নামোচাকপাড়া গ্রামে বাবুল (৩০)।
 
শিবগঞ্জ থানার এস আই মো. অব্দুল করিম জানান, ভটভটিটি যাত্রী নিয়ে সোনমসজিদ থেকে কানসাট যাচ্ছিল। পথিমধ্যে শাহাবাজপুর  ইউনিয়নের কয়লাবাড়ি নামক স্থানে সোনামসজিদগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।
 
তিনি জানান, মোজাম্মেল হক ঘটনাস্থলেই মারা যায়। আহত পাঁচজনের মধ্যে বাবুল (৩০) রাজশাহী নিয়ে যাবার পথে গোদাগাড়ী নামক স্থানে মারা যান।
 

শেষ খবর পাওয়া পর্যন্ত ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতারে পাঠানো প্রস্তুতি চলছে।