গাজীপুর জেলা প্রশাসকের সরকারি বাসভবনের পরিত্যক্ত গার্ড রুম ভাঙার সময় ছাদ ধসে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল নয়টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জয়দেবপুর থানার ওসি মো. রেজাউল হাসান রেজা জানান, সকালে কয়েকজন শ্রমিক পরিত্যক্ত ওই গার্ডরুম ভাঙার কাজ করার সময় ছাদের একটি অংশ একজনের উপর ধসে পড়ে। খবর পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ওই শ্রমিককে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিত্সক তাকে মৃত ঘোষণা করেন।
তবে তাত্ক্ষণিকভাবে নিহত শ্রমিকের পরিচয় জানাতে পারেননি তিনি।
